আমরা গড়ি দক্ষতা, আমরা গড়ি ভবিষ্যৎ
Inovate Academy একটি আধুনিক স্কিল ট্রেনিং প্ল্যাটফর্ম। এটি Inovate Digital এর একটি অঙ্গপ্রতিষ্ঠান। যার মূল লক্ষ্য শুধু আয়মুখী কোর্স নয়, বরং বাস্তবভিত্তিক ও মানসম্মত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি করা। আমরা বিশ্বাস করি, শিক্ষা কেবল উপার্জনের মাধ্যম নয়, এটি এমন এক শক্তি যা মানুষকে চিন্তায়, কর্মে ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম করে।
আজকের বিশ্বে চাকরির ধরন ও কাজের পরিবেশ দ্রুত বদলে যাচ্ছে। শুধু সার্টিফিকেট নয়, এখন প্রয়োজন বাস্তব দক্ষতা, আত্মবিশ্বাস এবং সমস্যা সমাধানের মানসিকতা। সেই প্রয়োজন থেকেই Inovate Academy এর যাত্রা। আমাদের লক্ষ্য হলো এমন একটি শিক্ষা সংস্কৃতি তৈরি করা, যেখানে শিক্ষার্থীরা শুধু প্রথাগত কাজ করার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং কেন ও কীভাবে নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে উন্নতি করা যায় সেটিও বুঝতে পারবে।
আমাদের মূল উদ্দেশ্য
বাংলাদেশের তরুণদের জন্য গুণগত প্রশিক্ষণভিত্তিক শেখার পরিবেশ তৈরি করা।
বাংলাদেশের তরুণদের জন্য গুণগত প্রশিক্ষণভিত্তিক শেখার পরিবেশ তৈরি করা।
প্রশিক্ষনার্থীর মধ্যে উদ্ভাবনী চিন্তা, পেশাগত নৈতিকতা ও নেতৃত্বগুণ তৈরি করা।
একটি এমন কমিউনিটি গড়ে তোলা, যেখানে সবাই একে অপরের থেকে শেখে ও বেড়ে ওঠে।
আমাদের মিশন
কোয়ালিটি
প্রতিটি কোর্স ইন্ডাস্ট্রি-এক্সপার্টদের পরামর্শে তৈরি, বাস্তবে প্রয়োগযোগ্য ও আপডেটেড
ইন্ডাস্ট্রি ফোকাসড প্রশিক্ষণ
অভিজ্ঞ প্রশিক্ষকদের মাধ্যমে হাতে-কলমে প্রশিক্ষণ ও গাইডলাইন
স্কিল্ড ফোকাসড
কোর্সের মূল ফোকাস “দক্ষতা অর্জন”, “সার্টিফিকেট নয়”
সাপোর্টঃ
শেখার প্রতিটি ধাপে রয়েছে মেন্টর, সাপোর্ট, আলোচনা ও সহযোগিতার সুযোগ।
আমাদের বিশ্বাস
যে শেখে, সেই সামনে এগিয়ে যায়
আমরা চাই প্রতিটি প্রশিক্ষনার্থী নিজের পেশায় ও জীবনে এমনভাবে এগিয়ে যাক, যাতে সে নিজেকে পরিবর্তনের দূত হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে।
Inovate Academy এর প্রতিটি উদ্যোগ সেই স্বপ্নেরই অংশ। এক দক্ষ, আত্মবিশ্বাসী ও উদ্ভাবনী বাংলাদেশ গড়ে তোলার পথচলাই আমাদের অঙ্গীকার।
আমাদের প্রশিক্ষক
আমাদের কোর্সগুলো তৈরি করেছেন অভিজ্ঞ, কর্মজীবনে সফল এবং শিক্ষাদানে অভ্যস্ত ইন্সট্রাক্টরগণ। তাদের প্রতিটি কোর্সে রয়েছে:
- বাস্তব অভিজ্ঞতা থেকে শেখানো কনটেন্ট
- সহজ ভাষায় ব্যাখ্যা
হাতে-কলমে শেখার উদাহরণ - ছাত্রদের জন্য ব্যক্তিগত গাইডলাইন ও সাপোর্ট
নাম: জয়ন্তু চৌধুরী
পদবি: সিনিয়র ডিজিটাল মার্কেটার ও ইন্সট্রাক্টর
অভিজ্ঞতা: ৮+ বছরের ডিজিটাল মার্কেটিং অভিজ্ঞতা
বিশেষত্ব: প্রজেক্ট-ভিত্তিক শেখানো, লাইভ সাপোর্ট